1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে পঞ্চম দিনের মত দূরপাল্লার সব পরিবহনের বাস চলাচল বন্ধ

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে পঞ্চম দিনের মত দূরপাল্লার সব পরিবহনের বাস চলাচল বন্ধ

যশোর অফিস :

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে পঞ্চম দিনের মত দূরপাল্লার সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছিইএমন কী বেনাপোলের সকল পরিবহনের টিকিট কাউন্টারগুলোও বন্ধ রেখেছে পরিবহন স্টাফরা।

তবে একদিন পর মঙ্গলবার থেকে সাতক্ষীরা রুটের ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে।বাস মালিক সমিতি পূর্ব ঘোষনা অনুযায়ী সোমবার সাতক্ষীরা রুটের পরিবহনের বাসগুলো বন্ধ ছিল।

ভারতগামী পাসপোর্ট যাত্রীদের চেকপোস্টে না নিতে দিয়ে গভীর রাতে পৌর বাস টার্মিনালে নামাতে বাধ্য করার অভিযোগে শুক্রবার রাত থেকে বেনাপোলের দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি।

হঠাৎ করে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক বাস টার্মিনালের গেইট বন্ধ রাখার কারন হিসেবে উপজেলা প্রশাসন বলছেন “নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এটা করা হয়েছে। তার নির্দেশনা ব্যতীত আমাদের পক্ষে কোনো কিছু করার নেই।”

সাতক্ষীরাকে লাইন পরিবহনের জামতলা কাউন্টার প্রধান আনোয়ার হোসেন বিদ্যুৎ বলেন,মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরা রুটের দূরপাল্লার পরিবহণের সকল বাস স্বাভাবিক চলাচল শুরু হয়েছে মালিক সমিতির নির্দেশনায়।

বেনাপোল পরিবহণ সমিতির সভাপতি বাবলুর রহমান বাবু জানান,প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কোনো সমঝোতা হয়নি।বেনাপোলের দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি।ঢাকার পরিবহন মালিকদের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসায় পরিবহন ছাড়া যাচ্ছে না।

“যাত্রীদের নিরাপত্তাসহ হয়রানির হাত থেকে রক্ষার জন্য আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি।”যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি ও ফেডারেশনের সদস্য মুসলিম উদ্দিন পাপ্পু বলেন,বেনাপোলে যানজট নিরসনে পৌর বাস টার্মিনাল ব্যবহারে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। পরিবহন কর্তৃপক্ষ পৌর বাস টার্মিনাল ব্যবহারে সহমত পোষন করে দিনের বাসগুলো ছাড়ছিল সেখান থেকেই।

যাত্রীদের নিরাপত্তা ও সুবিধায় রাতের বাস চেকপোস্ট টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিয়ে বাস যাচ্ছিল পৌর টার্মিনালে।হঠাৎ ২২ নভেম্বর গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের যাত্রী পৌর বাস টার্মিাালে নামিয়ে নেওয়া হয়।

এতেই জট বাঁধে।বিষয়টি সুরাহা করার জন্য ঢাকা কেন্দ্রিক পরিবহন বাস মালিকদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা।দূরপাল্লার বাসের রাতের যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার রাখার জন্য দাবি জানান এই মালিক নেতা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews