২২/১০/২০২২ যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত সন্ত্রাসী সুমন @ ট্যাটো সুমন @ ইমন আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেফতার।
গ্রেফতার অভিযানঃ যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল জনাব বেলাল হোসাইন, পিপিএম এঁর সার্বিক তত্ত্বাবধানে এসআই সালাউদ্দিন খান, এসআই জয়ন্ত সরকার, এসআই আনসারুল হক, এসআই আলিমুজ্জামান গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া


২২/১০/২২ খ্রিঃ তারিখ ০০:৪৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন টিবি ক্লিনিক এর পিছনে জনৈক প্রশান্ত এর পরিত্যক্ত জায়গার উত্তর পাশের সীমানার প্রাচীর এর পাশ হতে তালিকাভুক্ত সন্ত্রাসী (১) সুমন @ ট্যাটো সুমন @ ইমন কে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে চাঁদাবাজি মামলা ০২টা, মাদক মামলা ০২টাসহ মোট ০৯টা মামলা বিচারাধীন রয়েছে।
আসামী সুমন @ ট্যাটো সুমন @ ইমন (২৭), পিতা- বাবু @ কানা বাবু @ আফজাল, সাং- টিবি ক্লিনিক মোড়, থানা- কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারহয় দেশীয় তৈরি ওয়ান শুটারগান ০১টা।
০১ (এক) রাউন্ড কার্তুজ।


Leave a Reply