নোয়াখালীর চাটখিল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কেজি স্কুলের অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার ২৪নভেম্বর সকাল উপজেলার বাইশসিন্দুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কেজি স্কুলের অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান করা হয়।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কেজি স্কুলের প্রধান শিক্ষক নূরুল আফসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
শিক্ষক আব্দুল কাদের মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইশসিন্দুর বাজার কমিটির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ স্বপন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, শিক্ষক ফাইহিমা শেখ মুনাজ প্রমূখ।
ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের পর পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল হাশেম।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কেজি স্কুলের প্রধান শিক্ষক বলেন মুসলিম পরিবারের সন্তানদেরকে বাংলা ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার খুবই প্রয়োজন তাই ২০২৫সাল থেকে আমরা নূরানী বিভাগে ভর্তি চালু করবো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থীদের
শিক্ষার মান উন্নয়নে শিক্ষকরা খুব ই যত্নবান। আজকের প্রোগ্রাম সফলতার জন্য অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের কে আন্তরিক অভিনন্দন জানাই।

Leave a Reply