1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে শান্তি ও সম্প্রীতির জন্য অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

কেশবপুরে শান্তি ও সম্প্রীতির জন্য অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

কেশবপুরে সম্প্রতি সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার উপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS) প্রকল্পের সহযোগিতায় শনিবার (২৩ নভেম্বর ২০২৪) সকালে গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় আলোচনার মূল বিষয় ছিল কেশবপুর উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গৃহীত কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। গত অক্টোবর থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত পিএফজির সদস্যদের সম্পাদিত কাজের অগ্রগতি তুলে ধরা হয় এবং ডিসেম্বর ২০২৪ থেকে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা সম্প্রীতির চর্চা, রাজনৈতিক সহিংসতা নিরসন এবং আন্তঃধর্মীয় সংলাপকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। এছাড়া ব্যাক্তিগত পর্যায়ের অজিত বিষয়গুলো উপস্থাপন করা হয়। তাঁরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগ, যুব নেতৃত্ব উন্নয়ন, উঠান বৈঠক এবং ইউনিয়নভিত্তিক জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গড়ার পরিকল্পনা করেন।

সভায় সভাপতিত্ব করেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহ্বায়ক ও প্রভাষক আলাউদ্দীন আলা এবং সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী মুনসুর আলী। সভায় মুল বক্তব্য সমন্বয় করেন এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভীন, সাংবাদিক মোতাহার হোসাইন, শামীম আখতার মুকুল, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, ইউপি সদস্য শাহানাজ পারভীন, নাগরিক সমাজের আব্দুল খালেক,

মো: আজিজুর রহমান, বিএনপির মো: মকবুল হোসেন মুকুল সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সভাটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews