নোয়াখালী চাটখিলে দুঃস্থ ও অসহায় রোগীদের সেবার লক্ষ্যে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প,এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ডা:এ এম তালহা।শুক্রবার সকালে হাজী আব্দুল মালেক ফাউন্ডেশনের আয়োজনে চাটখিল উপজেলার উত্তর ধন্যপুরে পাটোয়ারী বাড়ি কাচারী সংলগ্ন ভবনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা প্রদান করা হয়। এসময় পাল্লা,নাথপাড়া, রামচন্দ্রপুর,হরিকৃষ্ণপুর,ধন্যপুর সহ বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় রোগীরা উপস্থিত হয়ে চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা গ্রহন করেন।
এসময় চিকিৎসা সেবা গ্রহনকারী রোগীদের বিভিন্ন পরামর্শ ও সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এ এম তালহা।আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী জানান, ২২ নভেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনেক রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় ,
আর পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় হাজী আব্দুল মালেক ফাউন্ডেশনের এই সেবা কার্যক্রম চলবে।ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মরহুম হাজী আব্দুল মালেকের ছেলে ডা:এ এম তালহা,ইব্রাহিম খলিল ইমন এবং মো:আব্দুল্লাহ আর জোবায়ের এবং তারা জানান বেসরকারী সেবা সংস্থা হাজী আব্দুল মালেক ফাউন্ডেশন সারাদেশে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাবে ইনশাল্লাহ।
এ সময় তারা আরো বলেন এই ফাউন্ডেশনের উদ্যোগে আগামীতে গরীব ও অসহায় রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প আর ওষুধ সরববরাহ করা হবে।ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

Leave a Reply