যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের পদ্মা কাউন্টার থেকে এক নারীর স্বর্ণালংকারসহ তিন লাখ ৩৫ হাজার টাকার মালামাল চুরির অভিযোগে আলী নামে এক যুবককে আটকের পর পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনার পর ভুক্তভোগী সাগরিকা খাতুন কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক আলী সদর উপজেলার রামনগর গ্রামের হোসেন মোল্যার ছেলে।
বাদী সাগরিকা খাতুন ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ওবাইদুল ইসলামের স্ত্রী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটে যাওয়ার উদ্দেশ্যে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের পদ্মা কাউন্টারে অবস্থান করছিলেন।

আলী আশপাশ দিয়ে ঘোরাফেরাকালে তার ভেনেটি ব্যাগের দিকে নজর রাখে। সন্তানকে দুধ পান করানোর কারণে ভেনেটি ব্যাগের খেয়াল রাখতে পারেননি বাদী।
সেই সুযোগে আলী সেখানে এসে ভেনেটি ব্যাগের মধ্যে থাকা তিন লাখ ৩৫ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর আলী সেখানে এসে কিছুই জানেনা বলে ঘোরাফেরা করতে থাকে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।সংগ্রহ রাতদিন

Leave a Reply