1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাদক ব্যবসায়ী মনজুরা বুড়ি ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় পুলিশের বিরুদ্ধেই পুলিশ সুপারের কাছে অভিযোগ

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ী মনজুরা বুড়ি ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় পুলিশের বিরুদ্ধেই পুলিশ সুপারের কাছে অভিযোগ

যশোর অফিস :

“কথা রাখলেন বাঘারপাড়ার দরাজহাটের মাদক ব্যবসায়ী মনজুরা বুড়ি”। তার মাদক ব্যবসায় বাধা হয়ে দাড়ানোর কারণে পুলিশ সুপারের কাছে চাঁদার দাবী ও লাঞ্ছিত করার অভিযোগ করলেন বাঘারপাড়া থানার এসআই পলাশ মিয়ার বিরুদ্ধে।

প্রশাসনসহ এলাকাবাসি যে কেউ তার বিরুদ্ধে দাড়ালেই তাদেরকে এভাবে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি অব্যাহত রেখেছেন দরাজহাটের মাদক ব্যবসায়ী মনজুরা বুড়িসহ তার ছেলে মেয়েরা। তাদেরকে কেউ কিছু বলতে বা করতে পারবে না।

অনেকদিন ধরেই যশোরে মাদক ব্যবসা চালিয়ে যাওয়া মনজুরা বুড়ি ধরা ছোঁয়ার বাইরে থেকে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। বিগত কয়েক মাসে যশোরসহ জাতীয় পত্রিকায় তার নামে সংবাদ প্রকাশ হলে মনজুরা বুড়ি তার চার ছেলেমেয়ে পারভিন,নাসরিন,জগলু ও বুলেট নানা ভাবে স্থানীয়দের হুমকি মধ্যে রেখেছিলেন যে,

তাদের বিরুদ্ধে আরকেউ মুখ খুললেই তাদেরকে নানা ভাবে হয়রানিমুলক মামলাসহ নানা ভাবে হয়রানি করাসহ খুন জখমের হুমকি প্রদান করেছিলেন। এছাড়াও তার বাড়ির চারিদিকে সন্ত্রাসীদের দিয়ে পাহারা ও বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন।

দরাজহাটের স্থায়ী ঠিকানা করার আগে মাদক সম্রাজ্ঞি মনজুরা বুড়ি যশোর সিটি কলেজ পাড়া এলাকায় থেকে মাদকের ব্যবসা করতেন। এসময় তিনি কয়েকবার যশোর পুলিশের হাতে আটকও হন। কিন্তু জামিনে বেরিয়ে এসে আবারও তিনি ফিরে যান সেই মাদক ব্যবসায়। এই মাদক ব্যবসার টাকা দিয়ে তিনি গড়ে তুলেছেন নিজের সম্রাজ্য। তাকে সহযোগিতা করেন তার দুই ছেলে জগলু ও বুলেট।

তারা এসকল মাদক যশোরের বিভিন্ন স্পটে পাইকারি ও খুচরাভাবে বাজারজাত করে থাকেন নিয়মিত। আর দুই মেয়ে পারভিন ও নাসরিন ঢাকা, চট্টগ্রাম থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যর চালান নিয়ে আসেন তাদের ডেরায়।

যশোর মাদক ব্যবসার প্রসারে মনজুরা বুড়ি নিয়েছেন নানা চালাকির আশ্রয়। তিনি ও তার মেয়েরা বোরকা পরে তাদের নিজেদের কেনা ইজিবাইকে করে যশোরের বিভিন্ন স্থানে মাদকের বড় চালান গুলি পৌছে দেন যাতে আইনশৃঙ্খলা বাহিনী কোন প্রকার সন্দেহ না করতে পারে, আর ধরলেও সাধারণ মানুষের সমবেদনা পান।

এব্যাপারে বাঘারপাড়া থানার এসআই পলাশ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, পত্র-পত্রিকায় তার মাদক ব্যবসা সংক্রান্ত রিপোর্ট দেখে ও তার ব্যাপারে খোঁজ-খবর নিয়ে জানতে পারি সে বড় ধরনের মাদক ব্যবসায়ি। এলাকায় মাদকের রাম রাজত্ব কায়েক করেছে সে ও তার পরিবার। এ বিষয় নিয়ে তার কথা বলাতেই বুড়ি আমার নামে যশোর পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এলাকাবাসির সাথে কথা বলে জেনেছি তার এই মাদক ব্যবসার কারণে এলাকায় সাধারনের বসবাস কঠিন হয়ে পড়েছে।

বাঘারপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান আমাদের পুলিশ সুপার মহোদয় মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড় দিতে রাজি নন। আমরা তার ও তার পরিবারের সদস্যদের ওপর নজর রাখছি, যে কোন সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মনজুরার বিরুদ্ধে অনেকদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও ৫ আগষ্টের আগে এলাকার অন্যান্য মাদক ব্যবসায়িদের নামে প্রশাসনের কিছু দুর্নিতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করে তাদের এলাকাছাড়া করে নিজের মাদক ব্যবসার পসার ঘটিয়েছে।

এখন দুই ছেলে ও তাদের পোষা সন্ত্রাসীদের স্থানীয়দের হুমকি ও হয়রানির মাধ্যমে এলাকাকে মাদকের সম্রাজে পরিনত করছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারেনা। কিছু বললেই তারা নানা ভাবে হয়রানির শিকার হয়। তাছাড়া এখন পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করার কারণে তাদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews