মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩২ নাম্বার পণ্যগারের অফিস কক্ষে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে আমদানি পণ্যের কাগজ পত্র। কিছু আমদানি পণ্যও। তবে ঘটনা স্থলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীদের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনায় বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বন্দর।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১০ টায় বন্দরের ৩২ নাম্বার পণ্যগারে এ আগুনের ঘটনা ঘটে।
বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, রাতে হঠাৎ করে বন্দরের ৩২ নাম্বার কেমিকেল পণ্যগারের অফিস রুমে বিদ্যুৎ শট সার্কিট থেকে আগুন লাগে।পরে আগুন অফিস রুম থেকে ছড়িয়ে পড়ে পন্যগারে। তবে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় মালামাল।
এদিকে অসতর্কতার কারনে বার বার বন্দরে আগুনের ঘটনা ঘটছে। এক্ষেত্রে বন্দরের আরো সতর্ক হওয়া দরকার জানালেন স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস।
বেনাপোল বন্দরের ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দীন গাজি জানান, গত এক বছরে বেনাপোল বন্দরে এনিয়ে ৪ টি ছোট,বড় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিরোধ ব্যবস্থায় বন্দরকে আরো সাবধানতা বাড়াতে হবে।
বেনাপোর বন্দর পরিচালক মো: মনিরুজ্জামান জানান, দ্রুত ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনা স্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। কিছু কাগজ পত্র পুড়েছে। তবে মালামালের ক্ষতি হয়নি।
বেনাপোল ফায়ার ষ্টেশনের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, প্রাথমিক ধারণা থেকে দেখা গেছে বিদ্যুৎ শটসার্কিটের কারনে আগুন ধরেছে। ষ্টোর রুমের কাগজ পুড়েছে। এছাড়া কয়েকটা কেমিকেল ড্রাম পুড়ে যায়। তবে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা নিতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে কেমিকেল ভরা পন্যগারটি রক্ষা পেয়েছে।
Leave a Reply