1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাড়ি গাড়ি সম্পদ ফেলে পালিয়ে বেড়াচ্ছে ফ্যাসিস্টরা তা ভোগ করতে পারছে না এখন —যশোরের ডিসি আজাহারুল

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

বাড়ি গাড়ি সম্পদ ফেলে পালিয়ে বেড়াচ্ছে ফ্যাসিস্টরা তা ভোগ করতে পারছে না এখন
— যশোরের ডিসি আজাহারুল

স্টাফ রিপোর্টার :

নতুন ভাবে দেশকে ম্বাধীন করতে মা বাবা তিনাদের সন্তানদের কে সাহস জুগিয়েছেন বুক পেতে শহিদ হওয়ার জন্য ও হামলা মামলায় পিছপা না হতে, সামনে এগোতে জেলখানায় যেতে যে কারনে বাংলাদেশকে চিনতে হলে আগে মা বাবকে চিনতে হবে। অনেক পরিবার আছে তিনাদের একমাত্র সন্তান আন্দোলনে যেয়ে শহীদ হয়েছেন, খালি হয়েছে মা বাবা ও পরিজনের বুক। কি বলে আমরা তাদের সান্তনা দেব? । নিজের চোখ বন্ধ করে একবার ভাবুনতো, আন্দোলনে যারা চোখ, পা, হাত হারিয়েছেন তাদের অবস্থা কি হচ্ছে।

যারা চির তরে অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তারা কিভাবে স্বভাবিক জীবনে ফিরে আসবে। এত প্রাণ যাওয়ার পরেও যারা ভাবছেন কিছুই হয়নি বা হবে না, তারা ভুল ভাবনায় আছেন। বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণসভায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম একথা বলেন।

যারা পাহাড়সম দুর্নীতি করে সম্পদ বানিয়েছেন, তারা এখন ভোগ করতে ও পারছেন না। যারা আলীশান বাড়ি করেছেন তারা এখন কোথায় ঘুমাচ্ছে নিজেও জানেন না। কোন স্বৈরশাসক পালিয়ে গিয়ে ফিরে এসেছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই। ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করেছে। এদেশের ছাত্র জনতা সে ইতিহাস সৃষ্টি করতে দেবে না। পরিবর্তনের কথা বলে যারা লাফাচ্ছে তাদের উদ্দেশ্য করে আজাহারুল ইসলাম আরো বলেন, আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। ৫ আগষ্টের পর থেকে একটি টাকাও পাচার হয়নি।

এটাও একটি বড় পরিবর্তন। আমাদের ধর্য্যহারা হলে চলবে না। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারি, কেন্দ্রীয় বিএনপির কৃষক দলের সম্মানিত সদস্য টিএস আইয়ুব হোসেন,

বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, জামায়াতের উপজেলা আমীর মাও. রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম, ইসলামী আন্দোলনের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি রুহানি কবি বিল্লাল হোসেন, বন্দবীলা ইউপি চেয়ারম্যান সব্দুল হোসেন খাঁন, আন্দোলনে আহত মিলন মোল্যা, ছাত্র প্রতিনিধি আরিফ ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক।

এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, সহ বিভিন্ন ইউপির চেয়ারম্যন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে জেলা প্রশাসক ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড ইউনাইটেড কলেজে কিশোরিদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করেন। একই দিনে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বাঘারপাড়া থানা পরিদর্শণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews