বাঘারপাড়ার মালঞ্চি গ্রামে ইজিবাইকের ধাক্কায় জান্নাতি (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতি যশোরের ঝুমঝুমপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে । বাঘারপাড়া থানার ডিউটি অফিসার আলতাফ জানান, নারিকেলবাড়িয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে সে আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

Leave a Reply