1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

যশোরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

যশোর অফিস :

যশোর শহরের রেলরোডের চারখাম্বার পাশে অরিয়ন হোটেলের সামনের এক বাড়ির তিনতলা ফ্লাট থেকে রজত কাঞ্চন সাহা স্বপ্নীল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার রবিতোষ সাহার ছেলে। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার কালুখালীতে। ওই বাড়িতে ভাড়া থাকতেন আর টিবি ক্লিনিক মোড়ে ফার্মেসির দোকান দিয়ে ব্যবসা করতেন বাবা রবিতোষ ।

বর্তমানে স্বপ্নীলের বাবা ঢাকাতে মাকে নিয়ে অবস্থান করছেন। স্বপ্নীলের মা আইসিইউতে ভর্তি। স্বপ্নীল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচ এসসি ২য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, জনি কাবাব ঘরের পাশে শেখ আব্দুল মতিনের বিল্ডিং এর তিনতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন স্বপ্নীল। কিন্তু প্রায় দুই মাস ধরে মা বাবা ঢাকাতে রয়েছেন। স্বপ্নীল একায় থাকতেন ওই ফ্লাটে। কখনো বাড়িতে আসতেন আবার কখনো আসতেন না। মঙ্গলবার সকালে হঠাৎ ওই ফ্লাটের তিনতলা থেকে প্রচন্ড দুর্গন্ধ পান তারা।

সেখানে যেয়ে দেখেন ভেতর থেকে লক করা। পরে স্বপ্নীলকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দপাওয়া যায়না। বাধ্য হয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঘরের ভেতরে স্বপ্নীলের মরদেহ ঝুলে রয়েছে।

এদিকে, স্বপ্নীলের ঘনিষ্ট একটি সূত্র জানায়, সম্প্রতি স্বপ্নীল মুসলমান এক মেয়েকে বিয়ে করে। যা নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। পারিবারিক ভাবে তিনি দূশ্চিন্তায় থাকতেন। এছাড়াও স্বপ্নীল মাদকাশক্ত ছিলেন। তার বিরুদ্ধে নড়াইলে ডাকাতি মামলা রয়েছে। এরবাইরেও মাদক সহ আরও কয়েকটি মামলা রয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে। এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বলা যাবে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews