যশোর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ৩ নং মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আবু বকর আবুর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে কেশবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় স্মরণসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী,
উপজেলা বিএনপির নেতা সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাইপো হুমায়ুন কবির প্রমূখ।অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খলিলুর রহমান।

Leave a Reply