1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একদিনে ১৪ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা

  • বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে

কাল শুক্রবার সরকারি ও বেসরকারি ১৪ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন সকাল ও বিকাল দুই শিফটে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সমাজসেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বেসরকারি প্রিমিয়ার ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ’র (বেপজা)।

এ ছাড়াও বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, গণযোগাযোগ অধিদপ্তর, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।

এরমধ্যে সমাজসেবা অধিদপ্তারের পরীক্ষা প্রার্থীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। অন্যান্য নিয়োগ পরীক্ষার বেশিরভাগই ঢাকায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরেও একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সে সময় অবশ্য প্রতিষ্ঠানগুলো বলেছিল, মহামারি করোনাভাইরাসের কারণে বিধিনিষেধের জন্য আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়া শুরু করেছে। তাই একই সঙ্গে পরীক্ষার সূচি পড়ছে। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews