1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাঘারপাড়ার জহুরপুরে ৩ লাখ টাকা চাঁদার দাবিতে স্কুল শিক্ষককে মারপটি ও প্রাণ নাশের হুমকি

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়ার জহুরপুরে ৩ লাখ টাকা চাঁদার দাবিতে স্কুল শিক্ষককে মারপটি ও প্রাণ নাশের হুমকি

যশোর অফিস :

দাবিকৃত ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একজন স্কুল শিক্ষককে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের হুলিহট্ট গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষক শামসুর রহমান বাদী হয়ে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারনে পুলিশ এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে ঘটনা শোনার পর বাঘারপাড়া বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা অবিলম্বে চাঁদাবাজ সন্ত্রাসীদের আটক ও শাস্তি দাবি করে পুলিশকে আরো সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের হুলিহট্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে শামসুর রহমানের কাছে একই গ্রামের আওয়ামী সন্ত্রাসী ইয়াকুব মোল্যা এবং তার ক্যাডার শাহিনুর ও বাবলু ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বহু দিন ধরে।

কিন্তু স্কুল শিক্ষক শামসুর রহমান উক্ত টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসী ইয়াকুব ও তার ক্যাডাররা ক্ষুব্ধ হয়ে তাকে দেখে নেবার হুমকি দিতে থাকে। এক পর্যায়ে গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইয়াকুব মোল্যা ও তার অপর দুই ক্যাডার শাহিনুর ও বাবলু সরাসরি স্কুলে উপস্থিত হয়ে শিক্ষক শামসুর রহমানকে খুঁজতে থাকে। সে সময় শামসুর রহমান স্কুলে ২য় শ্রেণীতে ক্লাসরত ছিলেন।

এসময় সন্ত্রাসীরা ছেলে মেয়েদের দিয়ে শিক্ষক শামসুর রহমানকে লাইব্রেরীতে ডেকে নিয়ে সকলের সামনে মারপিট করে গুরুতর জখম করে।এক পর্যায়ে চাঁদার টাকা না দিলে ওই শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা স্কুল ত্যাগ করে। এ ঘটনায় ওই দিন বিকালের পরে নির্যাতিত স্কুল শিক্ষক শামসুর রহমান বাদী হয়ে হুলিহট্টি গ্রামের মৃত বাদুল্যা মোল্যার ছেলে আওয়ামী ক্যাডার ইয়াকুব মোল্যা,

মৃত বদর উদ্দিন বিশ^াসের ছেলে শাহিনুর বিশ^াস ও বাবলু বিশ^াসের নামে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । কিন্তু অদ্যাবধি পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন না করায় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। থানায় অভিযোগ দেওয়ায় ইয়াকুব মোল্যা ও তার ক্যাডাররা বাদীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এদিকে গতকাল শনিবার বাদীর পক্ষ থেকে বিষয়টি বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করা হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী টি এস আইয়ুব,

বাঘারপাড়া বিএনপির সভাপতি তানিয়া রহমান ও সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ একজন স্কুল শিক্ষকেকে বিদ্যালয় চলাকালিক ক্লাস থেকে ডেকে নিয়ে মারপিট করার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তদন্তপূর্বক এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews