1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিরাপত্তার কারণেই পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল

  • বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে ফের মুখোমুখি ভারত আর পাকিস্তান। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছে, তারা ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। নিরপেক্ষ ভেন্যুতে এই টুর্নামেন্ট হতে হবে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারাও ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না।এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

স্থানীয় সংবাদমাধ্যমকে অনুরাগ ঠাকুর বলেন, ‘পাকিস্তানে খেলতে না যাওয়ার প্রসঙ্গ শুধু মাত্র ক্রিকেটের কারণে নয়। সেখানে নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা আছে। তাই এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তাছাড়া ভারতে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে বিশ্বের সব বড় দেশ অংশ নেবে। কারণ, খেলার জগতে ভারতের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। শুধু ক্রিকেট নয়, আরও অনেক খেলায় ভারতের অবদান অনস্বীকার্য। আগামী বছরের বিশ্বকাপ হবে একটি ঐতিহাসিক আসর। ‘

বিসিসিআই আর পিসিবির মধ্যে বিতর্কের সূত্রপাত হয়েছিল বিসিসিআই সচিব জয় শাহের একটি মন্তব্যে। বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে তিনি বলেছিলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। বরং এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। তাই এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে। ‘

এরপর পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এর জবাবে বলেন, ‘জয়ের এই মন্তব্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকা দেশগুলির মধ্যে ভাঙন ধরতে পারে। ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে, তাহলে ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির টুর্নামেন্টগুলোতে পাকিস্তান নাও যেতে পারে।  এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে একটি সভা আয়োজনের অনুরোধ করছি। ‘

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews