বাঘারপাড়া ডিগ্রী মহিলা কলেজে নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এডহক কমিটির সভাপতি তানিয়া রহমান সুমি ও ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে অধ্যক্ষ আজগার আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি তানিয়া রহমান সুমি,
সাধারণ সম্পাদক শামসুর রহমান, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিক, মিন্টু, মেহেদি হাসান খন্দকার, ইকলাচ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু হুরায়রা আশা।

Leave a Reply