জাগরণ পল্লী উন্নয়ন সংস্থার অঙ্গীকার সমাজের সুবিধাবঞ্চিত মানুষ গুলো হারাবে না তাদের অধিকার এই স্লোগানে সংস্থাটির যাত্রা শুরু চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাগরণ পল্লী উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আব্দুল হাকিম এর
সঞ্চালনায় ও জাগরণ পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি তাজুল ইসলাম বলেন সমাজের মানব কল্যাণে সুবিধাবঞ্চিত মানুষ, অসহায় হতদরিদ্র, অনাথ,পথশিশু গৃহহীন,প্রতিবন্ধী, ক্যান্সার আক্রান্ত ও বিভিন্ন সমস্যা জনিত রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও আর্থিক সহায়তা দিবে জাগরণ
পল্লী উন্নয়ন সংস্থা, উক্ত সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন মানব সেবা হচ্ছে প্রকৃত ধর্ম, মানুষের উপকার যে করে সে হচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষ, সমাজের সুবিধাবঞ্চিতরা জাগরণ পল্লী উন্নয়ন সংস্থার সেবা পাবে ইনশাআল্লাহ।তিনি বলেন মহান আল্লাহ তায়ালাকে খুশি করার একটি মাধ্যম হচ্ছে মানব সেবা সেই লক্ষ্যে কাজ করবে জাগরণ পল্লী উন্নয়ন সংস্থা।

Leave a Reply