1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩ পদে প্রার্থী ২৮

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩ পদে প্রার্থী ২৮

যশোর অফিস :

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩ পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার মনোময়নপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও কোন প্রার্থী নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. ইসমত হাসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়নি। এবারের নির্বাচনে ৫৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সভাপতি আবু মোর্ত্তজা ছোট ও সাধারণ সম্পাদক পদে এমএ গফুর। সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও আব্দুল লতিফ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুর আলম পান্নু,

সহকারী সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকি, সেলিম রেজা, গ্রন্থগার সম্পাদক পদে ইলিয়াস সাদত (শাহাদৎ) ও সদস্য পদে মুন্সি মো. মনজুরুল মাহমুদ, মৌলুদা পারভীন, মাধবেন্দ্র অধিকারী, এনামুল আহসান টিটুল, তরিকুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জামায়েত সমর্থিত বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন আ.ক.ম মনিরুল ইসলাম, সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক ও মনজুর কাদির আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়াজিউর রহমান,

গ্রন্থগার সম্পাদক পদে এসএম শাহারিয়ার হক ও সদস্য পদে শফিকুল ইসলাম, রওশনারা খাতুন রুমা, রফিকুল ইসলাম তাসমিম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোট সমার্থিত সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাদিউজ্জামান সোহাগ।

এছাড়া একই পরিষদের অপর অংশের সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক পদে খালেদ হাসান জিউস।গণতান্ত্রিক আইনজীবী ফন্টের সমার্থিত সহকারী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আশরাফুল আলম ।

এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু। গ্রন্থগার সম্পাদক পদে রুহুল কুদ্দুস তপু ও সদস্য প্রার্থী দৌলতুন নেছা তারা দুজনেও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ১০ নভেম্বর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে। মনোনয়ন পত্র জমা ১৫ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ,যা গতকাল শেষ হয়েছে। ১৭ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে ওই দিন দুপুর ২ টায় সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে ২১ নভেম্বর বিকাল ৩ টার মধ্যে। ৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews