আটক বাধন বিশ^াসের, ফাঁসির দাবী
বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদীপুর গ্রামের বিধান বিশ্বাসের ছেলে বাধন বিশ্বাস (১৯) হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে শুক্রবার বিকালে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় । এদিনের সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শ’ শ’ ধর্মপ্রাণ মসল্লিরা অংশগ্রহণ করেন।
এর আগে গত মঙ্গলবার সকালে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে বিচারের দাবীতে মানব বন্ধন কার্মসূচী পালন করেন বাংলাদেশ হেফাজতে ইসলাম ।এ দিন মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন,মুফতি মাও মাছুম বিল্লাহ। বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ,
বাঘারপাড়া উপজেলার সহ সভাপতি মুফতি মাও মহিবুল্লাহ হাবিবি,সাংগঠনিক সম্পাদক মাও: কামরুজ্জামান, মুফতি মাও: নাজমুস সাহাদাত,মুফতি সাইদুল ইসলাম, মাও: রেজাউল করিম, মুফতি মাহামুদুর হাসান, বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাও: আব্দুল জব্বার, ইসলামী আন্দোলনের সভাপতি মাও: বিল্লাল হোসেন,
মাও: হায়দার আলী, হাফেজ সালাউদ্দীন,মুফতি মাসুদুর রহমান, মুফতি আবু হুরাইরা,হাফেজ তারেক জামিল, মাওলানা নাসিরুল্লাহ,মাওলানা জায়েদ,মাওলানা সাইয়েদুল হক,মাওলানা আব্দুল গফুর প্রমুখ । আন্দোলন কারিরা আটক বাধনের ফাঁসির জোর দাবী জানান।
এদিন বক্তারা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম-মানবতার ধর্ম। অন্য ধর্মের প্রতি অসম্মানজনক আচরণ ও কটূক্তি সমর্থন করে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আজ।

Leave a Reply