1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে হোমিও চিকিৎসক মামুনের বিরুদ্ধে আদালতে মামলা

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

যশোরে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে হোমিও চিকিৎসক মামুনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়ায় ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে খানপুরের হোমিও চিকিৎসক মামুন মোল্যার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। খানপুর গ্রামের মোক্তার মোল্যার ছেলে সহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগের তদন্ত করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্বাবধায়ককে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি মামুন একই গ্রামের আব্দুল বারেক মোল্যার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, সহিদুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন অসুস্থ হলে গত ২৭ সেপ্টেম্বর খানপুর বাজারের মামুন হোমিও হলের চিকিৎসক মামুনের কাছে নিয়ে যান।

ডাক্তার মামুন রোগীর কাছে শুনে কোন পরীক্ষা ছাড়াই তিনি হোমিও ওষুধ দেন। ডাক্তারের দেয়া ওষুধ সেবন করলে সুস্থ্য হওয়ার পরিবর্তে আরও অসুস্থ্য হয়ে পড়েন।

বিষয়টি ডাক্তার মামুনকে জানালে তিনি নিয়মিত ওষুধ সেবন করার পরামর্শ দেন। একপর্যায়ে রোগীর সারা শরীর ফুলে যায় শ^াস প্রশ^াসে কষ্ট হয়।

পরদিন রোগীর অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে যশোর শহরের একটি হাসপতালালে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থ্য হন।

ভুল হোমিও চিকিৎসার মাধ্যমে রোগীকে মৃত্যুর মুখে পতিত করার অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews