1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন যশোরের রেকর্ড গড়া বিচারক শিমুল

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন যশোরের রেকর্ড গড়া বিচারক শিমুল

যশোর অফিস :

যশোের রেকর্ড গড়া বিচারক শিমুল কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার যশোর বিচার বিভাগের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম। বিদায় অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীরসহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসির সকল বিচারক, কর্মকর্তাও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, বিচারক শিমুল কুমার বিশ্বাস ২০১৯ সালের ৮ মে যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। যশোরে তিনিই প্রথম বিচারক যিনি লঘু অপরাধের বিষয় বিবেচনা করে অপরাধীকে সংশোধনের সুযোগ দিয়েছেন। অপরাধীদের প্রবেশন কর্মকর্তার অধীনে রেখে অপরাধ জগত থেকে বেরিয়ে আসার সুযোগ প্রদান করেছেন।

তার হাত ধরে অনেকেই অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এছাড়া যশোর আদালতে বিচারাধীন মামলার জট কমাতে তিনি প্রশাংসানীয় ভুমিকা পালন করেছেন। তিনি প্রথম বিচারক যিনি এক দিনে অর্ধশতাধিক মামলার রায় ঘোষনা করে রেকর্ড গড়েছেন। এছাড়া প্রতিনিয়ত মামলা নিস্পত্তি করে তিনি সাড়া ফেলেছেন।

২০২২ সালের ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ আদালতের দায়িত্বে থেকে তিন হাজার ৭শ ৬৬ টি মামলা নিস্পত্তি করে। তার এ কাজের ধারাবাহিকতায় তিনি পদন্নতি পেয়ে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের দায়িত্ব পান। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে গতকাল ১৪ নভেম্বর পর্যন্ত তিনি ৮শ’৮৬ টি মামলা নিস্পত্তি করেন। যশোরে তিনি দুই আদালতের দায়িত্বথাকা অবস্থায় সর্বমোট চার হাজার ৬শ’৫২ টি মামলা নিস্পত্তি করেন।

গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) এ.এফ.এম গোলজার রহমানের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিচারক শিমুল কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়। বৃহস্পতিবার তিনি এ আদালতের দায়িত্ব হস্তান্তর করেন। এদিন এ আদালতের দায়িত্ব বুঝে নেন ঝালুকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থেকে বদলি হয়ে যশোরে আসা বিচারক পারভেজ শাহারিয়ার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews