1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচননে ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচননে ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

যশোর অফিস :

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে তিন সাধারন সম্পাদকসহ ২০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার তিনটি প্যানেলে বিভক্ত হয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনার ইসমত হাসারের কাছে এ মনোনয়ন পত্র জমা দেন। এবার চমক দেখিয়েছে জামায়াত সমর্থিত লয়ার্স কাউন্সিল।

তারা এবার আটজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষথেকেও প্যানেল আকারে  ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষথেকে একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

আরেকজন স্বতন্ত্র হিসেবে মনোয়নয় পত্র জমা দিয়েছেন। তবে, ১৫ নভেম্বর মনোনয়নপত্র জমাদেয়ার সুযোগ রয়েছে। আইনজীবী সমতি সূত্র জানায়, বুধবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এমএ গফুরের নেতৃত্বে সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও আব্দুল লতিফ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুর আলম পান্নু,

সহকারী সম্পাদক পদে সেলিম রেজা, গ্রন্থগার সম্পাদক পদে ইলিয়াস সাদত (শাহাদৎ) সদস্য পদে মুন্সি মো. মনজুরুল মাহমুদ, মাধবেন্দ্র অধিকারী, মৌলুদা পারভিন, এনামুল আহসান টিটুল মনোনয়ন পত্র জমা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ফোরামের সিনিয়র সদস্য নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, আব্দুল মোহায়মেন,আমিনুর রহমান, আরএম মঈনুল হক খান ময়না, আরিফুল ইসলাম শান্তি, আব্দুল লতিফ লতা, গোলাম মোস্তফা মন্টু, আব্দুর রাজ্জাক, আসাদুর রহমান আসাদ, কাজী কামরুল ইসলাম, মুনসুন অর রশীদ পিংকু, জাফর আলতাফ, মাহমুদা খানম, সেলিম সরদার সহ আরও অনেকে।

এছাড়া বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থী আ.ক.ম মনিরুল ইসলামে নেতৃত্বে সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক ও মনজুর কাদির আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়াজিউর রহমান, গ্রন্থগার সম্পাদক পদে এসএম শাহারিয়ার হক ও সদস্য পদে শফিকুল ইসলাম, রওশনারা রুমা ও রফিকুল ইসলাম তাসমিম মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ল’ইয়াস কাউন্সিল যশোর শাখার সভাপতি এনামুল হাসান, গাজী মোহা. মাহাফুজুর রহমান, আব্দুল লতিফ, আসিম আহম্মেদ বাবু, আলমগীর সিদ্দিক, তাজউদ্দিন আহম্মেদ আব্দুর রহমান, আজহারুল ইসলাম, নুর ইসলাম রেজাউল ইসলাম প্রমুখ।

এদিকে এদিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমার্থিত এ অংশেল সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাদিউজ্জামান সোহাগ। 

এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আয়নাল হোসেন, গাজী আবদুল কাদির, মোহাম্মদ আলী রায়হান, রফিকুল ইসলাম পিটু, খন্দকার দেলোয়ার হোসেন, বিমল রায়, গোলম নবী, এমদাদুল হক এমদাদ, গোলাম হেকমত, নাছির আলম, সৈয়দ কবির হোসেন জনী, আলমগীর হোসেন মোড়ল প্রমুখ। 

এ ছাড়া সতন্ত্র সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৌলতুন নেছা তরু। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আরেক অংশের পক্ষথেকে আজ সভাপতি পদে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক পদে খালেদ হাসান জিউসের মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।

এছাড়া বর্তমান সভাপতি আবু মোর্তজা ছোটও এদিন একই পদে মনোনয়ন পত্র জমা দেয়ার কথা রয়েছে। উল্লেখ্য, সমিতির নির্বাচনে মনোনয়পত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

১৭ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ওই দিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২১ নভেম্বর বৃহস্পতিবার  বিকেল ৩ টার মধ্যে।

৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews