1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভারতের পতিতালয়ে স্ত্রীকে বিক্রি,ফিরিয়ে আনলো যশোরের পিবিআই

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

ভারতের পতিতালয়ে স্ত্রীকে বিক্রি,ফিরিয়ে আনলো যশোরের পিবিআই

যশোর অফিস :

যশোরের অভয়নগরের বনগ্রামের শাহাজাহান সরদারের ছেলে নাজমুল হোসেনের সাথে বিয়ে হয়েছিলো বাধারপাড়া উপজেলার এক নারীর। লোভী নাজমুল সুখের সংসার ফেলে স্ত্রীকে কৌশলে ভারতের মুুম্বাই শহরের একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলো।

পরে ওই নারীর পরিবার আদালতে মামলা করলে পিবিআই এর তদন্ত শুরু করে। একপর্যায় পিবিআই এর প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা হয়েছে ওই নারীকে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে এসব ঘটনার বর্ননা দেন। পরে বিচারক তাকে পরিবারের জিম্মায় দেন। 

পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, নাজমুলের সাথে ৭/৮ বছর আগে ভিকটিমের বিয়ে হয়। তাদের ঘরে একটা সন্তানও রয়েছে। তিনবছর আগে  নাজমুল তার স্ত্রীকে প্রলোভন দেখায় মুম্বাই যেয়ে দুজনেই চাকরি করবেন। ভালো টাকা উপার্জন করবে।

এই লোভে স্ত্রী চলে যায় স্বামীর হাত ধরে। কিন্তু নাজমুল কৌশলে মুম্বাইয়ের একটি পতিতালয়ে স্ত্রীকে বিক্রি করে বাংলাদেশে চলে আসেন। পরে নানা ধরণের কথাবার্তা বলতে থাকে ওই মেয়ের পরিবারকে। একপর্যায় মেয়ের পরিবারের পক্ষথেকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে আদালতে।

যার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এসআই হাবিবুর রহমান ঘটনার সত্যতা পায়। একই সাথে পিবিআই এর পক্ষথেকে মানবপাচার প্রতিরোধে কাজ করে এমন এনজিওর সাথে যোগাযোগ শুরু করে। শেষমেষ সার্থক হয়। ওই নারীকে দেশে এনে আদালতে সোপর্দ করা হলে তিনি সব ঘটনা খুলে বলেন।

রেশমা শারমিন আরও বলেন, দ্রুতই পিবিআই নাজমুলকে অভিযুক্ত করে আদালতে  তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews