1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর সেনা নিবাসে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

যশোর সেনা নিবাসে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর সেনা নিবাসে অনুষ্ঠিত হয়েছে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৪। সকাল সাড়ে ১০টায় সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (এসটিসিএন্ডএস) এর সম্মেলন কক্ষে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, ওএসপি, এসজিপি, পিএসসি।

সেনাবাহিনী প্রধান সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এ পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কোর অব সিগন্যালস্ এর জ্যেষ্ঠ অফিসার, এ্যাডজুটেন্ট জেনারেল, কমান্ড্যান্ট, এমআইএসটি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল অভ্যর্থনা জানান।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহা এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সকল সদস্যদের প্রতি আহবান জানান।

এছাড়া, কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

উক্ত অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিগন্যালস্ ব্রিগেডের কমান্ডারগণ, সিগন্যালস্ ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews