1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাছ ধরতে এসে খুলনা খালিশপুরের এ্যান্টনির মৃত

  • বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলার দাইতলা খালে মাছ ধরতে গিয়েছিলেন চার বন্ধু। পাড় থেকেই তারা জাল দিয়ে মাছ ধরছিলেন। ওইসময় পা পিছলে খালে পড়ে যান একজন। তাকে বাঁচাতে আরেক বন্ধু হাত বাড়িয়ে দেন। কিন্তু তাদের দু’জনের কেউই সাঁতার জানতেন না। দু’ বন্ধু যখন পানিতে হাবুডুবু খাচ্ছিলেন ঠিক তখনই আরেক বন্ধু

তাদের দু’জনকে বাঁচাতে খালে ঝাঁপ দেন। একজনকে বাঁচাতে পারলেও আরেকজনকে আর খুঁজে পাননি তিনি। এমনকি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার সন্ধান পাননি। শেষমেষ খুলনা থেকে স্পেশাল ডুবুরি দল এসে ওই বন্ধুর লাশ উদ্ধার করে।

মর্মান্তিক এ ঘটনা ঘটে বুধবার দুপুরে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা খালে। মৃত অ্যান্টনি বাড়ৈ খুলনার খালিশপুর জয়ন্তীপাড়া জংশন রোডের যতীন্দ্র বাড়ৈর ছেলে। তিনি যশোরের একটি এনজিওতে চাকরি করতেন। ডুবে যাওয়ার খবর শুনে হাজারো মানুষ ছুটে আসে দাইতলা খালপাড়ে। তাদের কেউ কেউ উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন।

অ্যান্টনির সাথে থাকা বন্ধু ফেরদৌস হাসান জানান, বুধবার দুপুরে অ্যান্টনি, মেহেদী হাসান, আহসান ও তিনি দাইতলা খালে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর অ্যান্টনি ও আহসান খালে পড়ে যান। আহসানকে খাল থেকে উঠাতে পারলেও অ্যান্টনিকে আর খুঁজে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যান্টনি বাঁচার জন্য হাত তুলে আকুতি জানান। তারা তাৎক্ষণিক কয়েকজন তাকে বাঁচাতে খালে ঝাঁপ দেন। কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ৯৯৯ এ কল করা হয়। তখন যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে অ্যান্টনিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে খুলনা থেকে স্পেশাল ডুবুরি দল এসে অ্যান্টনির মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস যশোরের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, দুপুর ২টা ২০ মিনিটে খবর পান তারা। এরপর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বিকেল চারটার পর খুলনা থেকে বিশেষ ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।

সন্ধ্যার পর চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অ্যান্টনি বাড়ৈর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।সূত্রঃ রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews