1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর জেলা পরিষদের বাসা বরাদ্ধ নিয়ে ভাড়া না দিয়ে সাবেক এক সদস্যর গড়িমসি

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

যশোর জেলা পরিষদের বাসা বরাদ্ধ নিয়ে ভাড়া না দিয়ে সাবেক এক সদস্যর গড়িমসি

যশোর অফিস :

যশোর জেলা পরিষদের বাসা বরাদ্ধ নিয়ে সীমান্তবর্তী শার্শা উপজেলার এক সময়ের যুবলীগ নেতা ও বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা ওহিদুজ্জামান ৬ লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া রেখে এখনও পরিবার পরিজন নিয়ে বসবাস করছে অভিযোগ উঠেছে। সম্প্রতি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এক স্মারকে ভাড়া পরিশোধের ব্যাপারে নোটিশ দেওয়ার পরও বকেয়া টাকা আদায় হয়নি উল্টো উক্ত ভাড়াটিয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে কিছুদিন সময় চেয়েছেন।

জেলা পরিষদ সূত্র জানিয়েছে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের সাথে সখ্যতা রেখে বিগত ২০১৮ সালে পরিষদের মাসিক সভায় আবেদনের প্রেক্ষিতে তৎকালীন জেলা পরিষদের যশোরের শার্শার ১ এর সদস্য ওহিদুজ্জামানকে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা এস,এ,এম রফিকুননবী ও অন্যান্য উপজেলার সদস্যর সম্মতিতে সচিবের বাসা বরাদ্ধ দেন।

ওহিদুজ্জামান উক্ত বাসা বরাদ্ধ নিয়ে তার পরিবার রেখে বসবাস শুরু করেন। মাসিক ১০ হাজার টাকা ভাড়া হিসেবে ওহিদুজ্জামানকে বাসা বরাদ্ধ দেওয়ার পর ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে অদ্যবদি ভাড়া বকেয়া হয়। বারবার ওহিদুজ্জামানকে তাগিদ দেওয়া হলেও সে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানকে উপেক্ষা করে বসবাস করেন। তার কারণ হিসেবে জানা গেছে,বিগত ২০১৮ সাল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সাইফুজ্জামান পিকুল দায়িত্ব পালনের সুযোগে শার্শা উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য হওয়ার সুবাদে তিনি উক্ত বাসাটি বরাদ্ধ পেয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করেন।’

জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের সাথে যোগাযোগ রেখে তিনি জেলা পরিষদের নিয়মকে তোয়াক্কা না করে বসবাস করে আসছেন। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামীলীগের পতনের পর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল গা ঢাকা দেয়। পরবর্তীতে অর্ন্তবর্তী কালীন সরকার এক প্রজ্ঞাপনে দেশের সকল জেলা পরিষদ,পৌরসভা,উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান অপসারণ করেন। সাইফুজ্জামান পিকুল চেয়ারম্যান হিসেবে বাতিলের পর ও আত্মগোপনে চলে যাওয়ার পর জেলা পরিষদের সাবেক এই সদস্য ওহিদুজ্জামান বেকায়দায় পড়েন।

এদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান গত ২২ অক্টোবর পরিষদের এক স্মারকে প্রাক্তন সদস্য সাধারণ ওয়ার্ড নং ১ এর ওজিদুজ্জামানকে পরিষদের সচিবের বাসার বকেয়া ভাড়া পরিশোধ সংক্রান্ত পত্র ইস্যু করেন। পত্রে উল্লেখ রয়েছে, উক্ত বাসা বরাদ্ধ নিয়ে ওহিদুজ্জামান বিগত ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে অদ্যবদি পর্যন্ত মাসিক ১০ হাজার টাকা হারে ভাড়া বকেয়া রয়েছেন। বরাদ্ধ চুক্তির নামার ২নং শর্ত মোতাবেক মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করতে হবে।

উক্ত পত্রে আরো বলা হয়েছে,গত ২৯ অক্টোবরের মধ্যে বকেয়া বাসা ভাড়া পরিশোধ না করা হলে বরাদ্ধ বাতিলসত ভাড়া আদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রধান নির্বাহী কর্মকর্তার পত্র দেয়ার পর ওহিদুজ্জামান সব মিলিয়ে এক সপ্তাহ সময় নিয়েছেন বলে পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews