যশোরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আজিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আজিজুর রহমান শহরের শংকরপুর এলাকার তোরাব আলীর ছেলে।
যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আর্মির ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন সাব্বিরের এর নেতৃত্বে অভিযানে ১হাজার পিস ইয়াবা নগদ ১৮হাজার ৮শত ৩০ টাকা, ১৪টি মোবাইল সিম কার্ড ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক তোরাব আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply