1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সেখ বশিরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করায় যশোরে বিক্ষোভ

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

সেখ বশিরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করায় যশোরে বিক্ষোভ

যশোর অফিস :

দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ আকিজ উদ্দিনের সন্তান সেখ বশির উদ্দিনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করায় ক্ষুব্ধ ছাত্র-জনতা। এরই প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা বসির উদ্দিনকে নিয়ে নানা ধরণের স্লোগান দিতে থাকে।

রোববার রাত ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহরে এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে দড়াটানা চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান অবিলম্বে সেখ বশিরের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বলেন, সেখ বশির বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ছিলেন।

ছাত্র-জনতার ওপরে হত্যা-নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকায় মামলাও হয়েছে। ফ্যাসিস্ট সরকারের এই দোসরকে আইনের আওতায় আনার পরিবর্তে উপদেষ্টা নিয়োগ দেয়ার ঘটনা আমাদেরকে হতবাক করেছে। এটা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের হাত থেকে মুক্তি পায় জনগণ। আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িত ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে মেনে নিবে না তারা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক সুকর্ণ মারুফ, নূর ইসলাম, এস কে সুজন প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠান শেষ হলে সংগঠনটি সেখ বশির উদ্দিনকে উপদেষ্টা করায় বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ। সেখ বসির উদ্দিনের আরেক ভাই সেখ আফিল উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের চার মেয়াদে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews