1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মহানবীকে কটূক্তির প্রতিবাদে উত্তাল খাজুরা অভিযুক্ত বাধন পলাতক, পুলিশকে আল্টিমেটাম

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

মহানবীকে কটূক্তির প্রতিবাদে উত্তাল খাজুরা

অভিযুক্ত বাধন পলাতক,পুলিশকে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার,(যশোর) খাজুরা 

বাঘারপাড়া উপজেলার খাজুরায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শ’ শ’ ধর্মপ্রাণ মসল্লিরা অংশগ্রহণ করেন। এদিন বিকেল মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের যশোর জেলা সহসভাপতি মাও. নাজমুল হুদা। ইসলামী আন্দোলন বাংলাদেশ খাজুরা সাংগঠনিক থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের বাঘারপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মাও. আব্দুর রশিদ, খাজুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মনিরুল ইসলাম, খাজুরা ইসলামিয়া ফাজিল (স্মাতক) মাদরাসার অধ্যক্ষ এখলাছ উদ্দিন, দর্গাহপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফিরোজুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম-মানবতার ধর্ম। অন্য ধর্মের প্রতি অসম্মানজনক আচরণ ও কটূক্তি সমর্থন করে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আজ। কারণ মুসলিমরা তা নবীজিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। অবিলম্বে হিন্দু ধর্মের ওই ছেলেকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলন হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।বিক্ষোভ সমাবেশ শেষে কলেজ মাঠ থেকে একটি মিছিল বারীনগর ভাটারআমতলা বাজার প্রদক্ষিণ করে। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিদের বিভিন্ন প্রতিবাদী ¯েøাগানে প্রকম্পিত হতে থাকে চারিদিক।

পুলিশ ও সেনাসদস্যদের উপস্থিতিতে সন্ধ্যায় শান্তিপূর্ণ এ কর্মসূচি শেষ হয়।রোববার বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদীপুর গ্রামের বিধান বিশ্বাসের ছেলে বাধন বিশ্বাস (১৯) তার ফেসবুক আইডি থেকে মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র করে একটি পোস্টে কমেন্ট করেন। এদিন বিকেলে সেই কমেন্টের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে এর প্রতিবাদ জানিয়ে রাতে বাধনের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ গিয়ে পলাতক ওই তরুণের বিচারের আশ্বাস দেন। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা বাধনকে আটক করতে পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তার বাড়ি ছাড়েন।

এ ঘটনায় রাতেই ওই কটূক্তিকারীর বিরুদ্ধে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেন আব্দুর রহমান নামে এক যুবক। বিষয়টি নিশ্চিত করে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, অভিযুক্ত পলাতক থানায় এখনো আটক করা যায়নি। রোববার রাতভর অভিযান চলেছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এ বিষয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews