1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তুচ্ছ ঘটনায় শিবচরে প্রতিবেশীর আঘাতে বৃদ্ধের মৃত্যু

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

তুচ্ছ ঘটনায় শিবচরে প্রতিবেশীর আঘাতে বৃদ্ধের মৃত্যু

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে প্রতিবেশীর কিল-ঘুষির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন মোহাম্মদ মোল্লার ছেলে স্বপন মোল্লার বাড়ি নির্মাণ কাজ চলছে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বপন মোল্লা তার বাড়ির পানি নিষ্কাশনের পাইপ রাস্তার ড্রেনের সঙ্গে সংযোগ করছিল। পাইপটি তার প্রতিবেশী আশরাফুজ্জামান মালের দোকানের দরজার সামনে হওয়ায় আশরাফুজ্জামান পানির পাইপটি অন্যত্র সরাতে বলে। এতে স্বপন মোল্লার সাথে আশরাফুজ্জামানের বাকবিতণ্ডা হয়। এ সময় স্বপন মোল্লা আশরাফুজ্জামানকে মারধর ও কিল-ঘুষি মারেন। এতে আশরাফুজ্জামান মাটিতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুজ্জামান মাল ওই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, স্বপন মোল্লা তার বাড়ির পানির পাইপ ড্রেনে সংযোগ করতে আমার স্বামীর দোকানের দরজার মুখে গর্ত করে। এতে আমার স্বামী বাঁধা দিলে সেন্ডেল দিয়ে ও এলোপাতারি কিল-ঘুষি মেরে সে আমার স্বামীকে হত্যা করেছে।

শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews