বিশেষ প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় জোহোর পুর ইউনিয়নের খালিয়া রাজাপুর গ্রামের ওষুধের মুটকি গলায় আটকে শিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১ টায় স্থানিয় খালিয়া রাজাপুর গ্রামে শাহাজান মোল্যার ছোট প্ত্রু শিয়াম ঘরের ভিতর একা,একা খেলা করছিলো। শিশু শিয়ামের মা প্রয়োজনিয় কাপড় পরিস্কার করার জন্য বাড়ীর পাশে পুকুরে যাই।
এসময় শিয়াম ঘরের ভিতরে, একা,একা খেলতে, খেলতে এক সময় একটি ওষুধর মুটকি গিলে ফেলে। বিষয় টি বুঝতে পেরে বাড়ীর লোকেরা হাসপাতালে নেওয়ার পথেই শিয়ামের মৃত্যু হয়।

Leave a Reply