1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবির সঙ্গে আইসিএমএবির সমোঝোতা স্মারক সই

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

যবিপ্রবির সঙ্গে আইসিএমএবির সমোঝোতা স্মারক সই

যশোর অফিস :

 ব্যবসায় শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নে উচ্চতর ডিগ্রি, শিক্ষা কেন্দ্র ও গবেষণাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) একটি সমোঝোতা স্মারক সই হয়েছে।

যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে  বৃহস্পতিবার দুপুরে এ সমঝোতা স্মারক সই হয়। যবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক এবং আইসিএমএবির পক্ষে এর সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক সইয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করেন যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত শিক্ষার্থীরা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ডিগ্রি অর্জন, দুই প্রতিষ্ঠানের সম্মিলিত গবেষণা সম্পাদন, লার্নিং সেন্টার ও বৃত্তির সুবিধা পাবেন। এটির ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের সুন্দর ও মসৃন ক্যারিয়ার গঠন করতে পারবেন।  

সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন, এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,

আইসিএমএবির কোষাধ্যক্ষ আব্দুল মতিন পাটোয়ারী, নির্বাহী পরিচালক মো. মাহবুব উল আলম, যবিপ্রবির এআইএস বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন, মো. হোসাইন আলী,

প্রভাষক ফজলুর রহমান, সানজিদা আফরিন, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মাঈন উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রভাষক এস এম মনিরুল ইসলাম, মো. বেলাল হোসেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews