1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাঁদাদাবি ও মিথ্যা মামলা দেয়ার অভিযোগে কোতয়ালি থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে চাঁদাদাবি ও মিথ্যা মামলা দেয়ার অভিযোগে কোতয়ালি থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

চাঁদাদাবি ও মিথ্যা মামলা দেয়ার অভিযোগে যশোরের কোতয়ালি থানার দুই পুলিশ কর্মকর্তাসহ অপিরিচিত ৩/৪ জন কনস্টেবললের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসমিরা হলো তৎকালিন এসআই জয়ন্ত সরকার ও এসআই আনছারুল হক। বৃহস্পতিবার শহরের বেজপাড়ার আল আমিনের স্ত্রী সাবিনা আক্তার বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আকবর হোসেন। 

মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৬ মার্চ কিবেলে বেজপাড়ার আল আমিন মোটরসাইকেলে শংকরপুর আশ্রমরোড মহিলা মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ চেকপোস্টে তাকে থামার সংকেত দেয় পুলিশ।

আল আমিন মোটরসাইকেল থামানোর পর এসআই জয়ন্ত সরকার ও আনছারুল হক কাজগপত্র চেক করেন। এরপর তারা তারা আল আমিনের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়ায় আসামিরা আল আমিনকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যান।

এ সংবাদ পেয়ে আল আমিনের স্ত্রী ঘটনাস্থলে যেয়ে স্বামীকে থানায় নিয়ে যাওয়ার কারন জিজ্ঞাসা করলে আসামিরা তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন মুক্তির জন্য। চাঁদার টাকা না দেয়ায় আল আমিনকে পরদিন একটি বিস্ফোরক মামলায় আদালতে চালান দেন।

পরে সাবিনা আক্তার থানায় মোটরসাইকেল আনতে গেলে মামলায় আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে আদালতে যেতে বলেন। তিনি আদালতে খোঁজ নিয়ে জানতে পারে আসামিরা মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করেনি।

গত ২০ অক্টোবর শংকরপুর আরকে মিশন রোডে আসামিদের সাথে সাবিনা আক্তারের দেখা হলে মোটরসাইকেল ফেরত চাইলে দিতে অস্বীকার করেন। স্বামীকে মিথ্যা মামলায় আদালতে চালান ও মোটরসাইকেল উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।  

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews