1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৫কোটি টাকার টেন্ডার না পাওয়ার অভিযোগে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদকে বিএনপি নেতা কর্তৃক শারীরিক ভাবে লাঞ্ছিত

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

৫কোটি টাকার টেন্ডার না পাওয়ার অভিযোগে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদকে বিএনপি নেতা কর্তৃক শারীরিক ভাবে লাঞ্ছিত 

যশোর অফিস :

৫কোটি টাকার এমএসআরের টেন্ডার না পাওয়ার অভিযোগে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের  তত্ত্বাবধায়ক হারুন অর রশিদকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছেন শরফুদ্দৌলা ছোটলু। এ সময় কর্মকর্তা কর্মচারীগণ তাৎক্ষণিকভাবে তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।এ তথ্য নিশ্চিত করেন তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ। 

পরে এই ঘটনাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেন তত্ত্বাবধায়ক।হাসপাতালে প্রশাসনিক দপ্তরের একাধিক সূত্রে জানা যায়,গত ২১ এবং ২৮ অক্টোবর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ‘এমএসআর’ পণ্য ক্রয় বিষয়ক (পাঁচ কোটি টাকা) টেন্ডার অনুষ্ঠিত হয়। 

ঐ টেন্ডারে যশোর জেলাসহ আস-পাশের জেলার বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার ড্রপিং করে। এতে যশোর জেলা বিএনপির সদস্য শরফুদ্দৌলা ছোটলু টেন্ডার ড্রপিং করেছিলেন।কিন্তু উক্ত টেন্ডার ড্রপিংয়ে প্যারাগন হারমাইন ও জাজ কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠান সর্বনিম্ন রেটে এমএসআর পণ্যের টেন্ডার পায়।

পরে ঢাকায় অনুমোদনের জন্য পাঠিয়েছেন কর্তৃপক্ষ। টেন্ডার না পাওয়ার বিষয়টি জানতে পারেন। তখন  শরফুদ্দৌলা ছোটলু বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাবিবুল্লাহসহ অজ্ঞাত নামা ৭/৮জনকে নিয়ে তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের রুমে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এক পর্যায়ে তারা তত্ত্বাবধায়কের গায়ে হাত তুলেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে জোরপূর্ব শরফুদ্দৌলা ছোটলু তত্ত্বাবধায়ককে হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে এবং জামার কলার ধরে টেনে বের করার উদ্দেশ্যে চেয়ার থেকে উঠিয়ে আনে অপমান করেন।

এ সময় চিৎকার হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তত্ত্বাবধায়কের রুমে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তত্ত্বাবধায়ককে হুমকি দিয়ে রুম ত্যাগ করে। বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের ও সমন্বয়কদে সাথে আলোচনা করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে হাসপাতালের প্রশাসনিক বিভাগের ইসরাফিল হোসেন জানিয়েছেন,টেন্ডার ড্রপিং এর কোন তথ্য এখন দেয়া যাবে না। যারা টেন্ডার পেয়েছে তাদের কাগজপত্র ঢাকায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে বিস্তারিত জানানো যাবে। 

তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানিয়েছেন, বর্তমানে টেন্ডার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।তারপরও টেন্ডার না পেয়ে আমাকে লাঞ্চিত করেছেন তারা। বিষয়টি জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তাদের নির্দেশনা পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews