যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ০৪ টি অভিযানে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল এবং ০১টি ইজিবাইক ও ইজিবাইকের ০৫টি পুরাতন ব্যাটারী উদ্ধার সহ গ্রেফতার-০৭
অভিযান-০১
(১৬ অক্টোবর ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ রইস আহমেদ, এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক, এএসআই(নিঃ)/আজাহারুল ইসলাম, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.৩৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া সাকিনস্থ জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা (বাগে জান্নাত) এর পূর্ব পাশে ঢালাই রাস্তার উপর হতে আসামী ১। মোঃ পাভেল হোসেন (২৫), পিতা-খোকন হোসেন, সাং-সাদীপুর (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ৫০০ গ্রাম গাঁজা সহ সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১৫,০০০/- টাকা এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ মোঃ আজাহারুল ইসললাম বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(১৬ অক্টোবর ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ রইস আহমেদ, এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক, এএসআই(নিঃ)/আজাহারুল ইসলাম, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.৩৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন শিবনাথপুর বারপোতা সাকিনস্থ ধৃত আসামী মোঃ শাওন হোসেন (২৫) এর বাড়ীর পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ শাওন হোসেন (২৫), পিতা-মোঃ শফিউর রহমান, মাতা-মোছাঃ মনিরা খাতুন, সাং-শিবনাথপুর (বারপোতা), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ০১ কেজি গাঁজা সহ সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩০,০০০/- টাকা এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৩
(১৬ অক্টোবর ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১২.৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন যশোর টু খুলনা গামী রোডে বকচর সাকিনস্থ জনৈক লিটন মিয়ার ইজিবাইক গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ মাহফুজুর রহমান (২৬), পিতা-মোঃ আব্দুল মজিদ গাজী, সাং-মাটিকুমড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, বর্তমান সাং-চাঁচড়া ডালমিল, ২। মোঃ ইমরান হোসেন (৩২), পিতা-মোঃ ইবাদ আলী, মাতা সুফিয়া খাতুন, সাং-শংকরপুর বাবলাতলা, ৩। মোঃ রাব্বি হোসেন @ মানিক (২০), পিতা-মোঃ হিরুজুল হক, মাতা-মোছাঃ মুক্তা বেগম, সাং-শংকরপুর (ইছহাক সড়ক ভাঙ্গাগেট), সর্ব থানা-কোতয়ালী, জেলা-যশোরদের কে ০১ (এক) টি ব্যাটারী চালিত Yuandi মডেলের হলুদ রংয়ের পুরাতন চোরাই ইজিবাইক,সহ গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া যশোর কোতয়ালী মডেল থানাধীন ঘোপ জেল রোডস্থ জনৈক মোঃ জাকির হোসেন (৪২), পিতা-মৃত শামসুর রহমান এর জাকির ব্যাটারী হাউজ এর দোকান থেকে ইজিবাইকের ০৫(পাঁচ) টি পুরাতন ব্যাটারী উদ্ধার করেন। যার মূল্য অনুমান ৫০,০০০/-টাকা।
অভিযান-০৪
(১৮ অক্টোবর ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ রইস আহমেদ, এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক, এএসআই(নিঃ)/আজাহারুল ইসলাম, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌ’গাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০৩.৫৫ ঘটিকায় যশোর চৌগাছা থানাধীন তিলকপুর সাকিনস্থ জনৈক রফিকুল ইসলাম (৩৬), পিতা-রুস্তম আলীর চায়ের দোকানের সামনে আধা পাকা রাস্তার উপর হতে আসামী ১। সাইফুল ইসলাম(৩৫), পিতা-আঃ মজিদ, মাতা-সোনাভান, সাং-হিজলী, ২। তরিকুল ইসলাম(৩০), পিতা-মৃত ইউসুফ আলী, মাতা- বেগম বিবি, সাং-মাশিলা, উভয় থানা-চৌগাছা, জেলা-যশোরকে ৭০ বোতল ফেনসিডিল সহ সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২,১০,০০০/- টাকা এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ রইচ আহমেদ বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
Leave a Reply