1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মোল্লাপাড়ায় এক ব্যক্তির বাড়িতে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক বোমা হামলা থানায় অভিযোগ

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

যশোরের মোল্লাপাড়ায় এক ব্যক্তির বাড়িতে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক বোমা হামলা থানায় অভিযোগ

যশোর অফিস :

গত সোমবার রাতে যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকায় ইব্রাহিম হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে বোমা হামলা করা হয়েছে। বারান্দী মোল্লাপাড়া ফুলতলা এলাকার লিয়াকতের ছেলে গোলাম রসুলসহ অজ্ঞাত ৩/৪জন সন্ত্রাসী ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইব্রাহিম হোসেন অভিযোগ করেছেন,মাস খানেক আগে ওই এলাকার হাফিজুর রহমান নামে এক ব্যক্তি বাড়ি থেকে প্রায় অর্থশত কবুতর চুরি হয়। এই ঘটনায় গোলাম রসুলের নামে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলে সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম চোরাই কবুতর সহ চোর গোলাম রসুল কে আটক করে।

পুলিশ গোলাম রসূল কে অন্য একটি চুরির মামলায় আদালতে চালান দিলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়। অল্প কিছুদিন আগে চোর গোলাম রসুল আদালত থেকে জামিনে বের হয়ে এসে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার সন্দেহ করে এবং সোমবার রাতে ইব্রাহিম হোসেনের বাড়ির টিনে চালে একটি বোমার নিক্ষেপ করে।

বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাড়ির লোকজন ও আশেপাশের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। পরে পুলিশকে সংবাদ দিলে সদর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শক করেন। পরে তিনি ইব্রাহিম হোসেনকে ও তার পরিবারকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। এ বিষয়ে ইব্রাহিম হোসেন হাফিজুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা যশোর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বিষয়টি আমলে নিয়ে সন্ত্রাসী গোলাম রসুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।সন্ত্রাসী গোলাম রসুলের বিরুদ্ধে মাদক চুরি ছিনতাইসহ ৪/৫ মামলা রয়েছে।সে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত। এলাকাবাসীরা অভিযোগ করে জানায়, গোলাম রসুল তার দলবল নিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর আগে পুলিশ কয়েক দফা মাদকসহ তাকে আটক করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews