যশোরে ছিনতাইকরীদের ছুরিকাঘাতে শামীম শেখ(৩২) নামে এক ব্যক্তি জখম হয়েছে। মঙ্গলবার সকল সাড়ে ৭টার দিকে শহরের পাইপট্টি পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। আহত শামীম শহরের ষষ্ঠীতলা এলাকার আফসার শেখের ছেলে।
হাসপাতালে আহত শামীম জানিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে মাইকপট্টি কাজে যাচ্ছিলেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের সামনে পৌছালে অজ্ঞাতনামা ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে কাছে থাকা টাকা ও মোবাইল সেট ছিনিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সার্জারি বিভাগের ঈমন হোসেন জানিয়েছেন, আহত শামীমের পিঠে ও পায়ে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

Leave a Reply