1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর ছয় দিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিন অতিবাহিত

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর ছয় দিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিন অতিবাহিত

শহিদ জয়,যশোর অফিস :

বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর খ্যাত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীর ছয় দিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। সোমবার জাতীয়তাবাদের প্রবাদ পুরুষের মৃত্যুবার্ষিকীর দিনে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, কোরআন খানি, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্ত দান, খাদ্য সামগ্রী বিতরণ, কোরআন শরীফ, জায় নামাজ, টুপি, তাসবিহ, শীতবস্ত্র খাবার বিতরণ, কালোব্যাচ ধারণ। দিনব্যাপী কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারন মানুষ এবং তরিকুল ইসলামের ভক্তকুল অংশ নিয়ে বরেণ্যে এই রাজনীতিকের প্রতি সর্বোচ্চ আবেগ, শ্রদ্ধা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।

সোমবার সকাল ১০ টায় কারবালা কবর স্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে জেলা ওলামা দলের উদ্যোগে বিএনপি কার্যালয়ে কোরআনখানি অনুষ্ঠিত। পরে একই স্থানে জেলা মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান এবং জেলা মৎস্যজীবী দলের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।

এরপর যশোর পৌর এলকা থেকে শুরু করে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ড এবং পাড়া মহল্লায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে গঠিত টিমের সদস্যরা খাবার বিতরণ করেন।

জেলা বিএনপির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ, ৭ নম্বর ওয়ার্ডের গুড়গোল্লা মোড়, ৮ নম্বর ওয়ার্ডসহ সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মন্ডলগাতী, কৃষ্ণবাটি, ধোপাখোলা, মালঞ্চি, খোলাডাঙ্গা কদমতলা মোড়, জামতলা মোড়, ভেকুটিয় সুজলপুর, পতেঙ্গালী, নতুনহাট, চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া বাজার, ভাতুড়িয়া, দেয়াড়া ইউনিয়ন আমদাবাদ এবং ফতেপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন পৌর এলাকার যশোর -২৫০ শয্যা হাসপাতাল মোড়, চূয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, পালবাড়ি মুর্তিমোড়, টালিখোলা, কাজীপাড়া, উপশহর ইউনিয়নের বি ব্লক, এফ ব্লক, সি ব্লক, নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর, শেখহাটি হাইকোর্ট মোড়সহ ইছালী এবং লেবুতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে খাবারর বিতরণ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু পৌর এলাকার মোল্লাপাড়া আমতলা মোড়, আর এন রোডসহ রামনগর, বসুন্দিয়া, কচুয়া এবং নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্রদে মাঝে খাবার বিরতণ করেন।

জেলা বিএনপির সদস্য অ্যাড. মো. ইসহক পৌর এলাকার সিভিল কোর্ট মোড়, রেলগেট, মুজিব সড়কসহ সদর উপজেলার কাশিমপুর, হৈবতপুর, চুড়ামনকাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্রদে মাঝে খাবার বিতরণ করেন।

এছাড়া জেলা কৃষক দলের আয়োজনে বিরামপুর হাফিজিয়া মাদ্রাসায় তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় কোরখানি, দোয়া মাহফিল ও কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান করা হয়। নগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খায়রুল বাশার শাহীনের ব্যাক্তিগত আয়োজনে মুজিব সড়কে রক্তদান, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

নগর যুবদলে আয়োজনে মনিহার এলাকায়, পরিবহন শ্রমিক দলের আয়োজনে রেলগেট, রেলওয়ে শ্রমিক দলের আয়োজনে রেলবাজার, নগর শ্রমিক দলের আয়োজনে চৌরাস্তা মোড়ে দোয়া মাহফিল ও দরিদ্র মাঝে খাবার বিতরণ করা হয়।

মুড়লী সূর্যসংঘ ক্লাব পাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজেন মুসল্লীদের মাঝে জায়নামাজ, টুপি, তাসবিহ প্রদান করা হয়। এছাড়া নগরের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল শংকরপুর এলাকায় দুঃস্থাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

এছাড়া পৌর এলাকার মোল্লাপাড়া ঢাকা রোড, পূর্ব বারান্দীপাড়া ফুলতলা মোড়, নাথপাড়া, মাঠপাড়া, কবরস্থান মোড়, আরবপুর মোড়, আর এন রোড, মুজিব সড়কের জেলা শিক্ষা অফিসের সামনে স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার প্রদান করা হয়।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews