1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সম্মানের সঙ্গে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বললেন মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

সম্মানের সঙ্গে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বললেন মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, সম্মানের সঙ্গে পদত্যাগ করে চলে যান। আর তা না হলে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুফতি রেজাউল করীম বলেন, শেখ হাসিনা পালানোর পরে রাষ্ট্রপতি বলেছিলেন পদত্যাগপত্র পেয়েছেন। কিছু দিন পরে তিনি বলেন, পদত্যাগপত্র পাননি। তিনি কচ্ছপের মতো আচরণ করেছেন- বিপদ দেখে মাথা গুটিয়ে নিয়েছেন, বিপদ গেলে আবার মাথা বের করেছেন।

তিনি বলেন, কারও লেজুড় হতে চাই না। বিগত সময়ে যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলামের বারোটা বাজিয়েছেন। ৫ আগস্টের পরে ইসলামী রাষ্ট্রের পর্যায়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী দলগুলো একত্রিত হলে এবং একটি প্ল্যাটফর্ম গঠন করতে পারলে, আশা করা যায় ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

চরমোনাই পীর বলেন, গত দেড় দশকের এক স্বৈরশাসকের কবল থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কেউ স্বৈরশাসক না হতে পারে, এ জন্য পিআর সিস্টেম বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি প্রবর্তন করতে হবে।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। আওয়ামী লীগসহ সব দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

এ ছাড়া দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান ইসলামী আন্দোলনের এ শীর্ষ নেতা।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, আমরা লক্ষ্য করেছি, আওয়ামী স্বৈরাচার বিদায়ের পর অনেক নব্য স্বৈরাচার চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত হয়েছে। তাদেরকে আওয়ামী লীগের পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে সুস্থ রাজনীতির চর্চার আহ্বান জানাই।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews