যশোরে খোলাডাঙ্গায় যুবক আসাদুল ইসলাম হত্যার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের পিতা শহরের খড়কি দক্ষিণ পাড়া শাহ আব্দুল করিম রোডের বাসিন্দা জহুরুল বিশ্বাস অপরিচিত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আসাদুল পেশায় ট্রাকের হেলপার ও দিনমজুর ছিলো। পরিবারে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার কারণে আসাদুল স্ত্রীকে নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে বসবাস করতো।
শনিবার সকালে লোক মারফত তিনি জানতে পারেন, কে বা কারা আসাদুলকে রক্তাক্ত জখম করে খোলাডাঙ্গা ব্র্যাক অফিসের পাশের মসজিদ সংলগ্ন চায়ের দোকানের সামনে ফেলে রেখেছে।
এ খবর পেয়ে অপর ছেলে কুরবান হোসেনকেন নিয়ে ঘটনাস্থলে যান এবং পথচারীদের সহায়তায় আসাদুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৫০ মিনিটে আসাদুল মারা যায়।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, আসাদুল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।

Leave a Reply