1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরের উৎস্য ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট ভুক্তভোগীর অভিযোগ

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

কেশবপুরের উৎস্য ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট ভুক্তভোগীর অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক কেশবপুর :

কেশবপুরের আলোচিত মডার্ন কিনিকের শাখা উৎস ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রোগীর পিতা জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর পৌর এলাকার মধ্যকুল গ্রামের মৃত মকবুল হোসেন দাফাদারের ছেলে জাকির হোসেন তার ৮ বছরের কন্যা রশ্মীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসক তাকে পরিক্ষা নিরীক্ষা শেষে সিবিসি ও ইউরিন পরিক্ষার পরামর্শ দেন। ওই পরিক্ষা দুটো করানোর জন্য মর্ডাণ হাসপাতালের শাখা উৎস ডায়াগনস্টিক সেন্টারের তিনি তার মেয়েকে নিয়ে যান। তিনি সেখান থেকে সিবিসি ও ইউরিন পরিক্ষার রিপোর্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে যান ।

রিপোর্ট দুটো দেখে ডাক্তার তাকে বলেন রিপোর্টে ভুল আছে। ভুল রিপোর্ট অনুযায়ী ঔষধ প্রেসক্রিপশন করলে রোগীর মূত্যু হতে পারে বলেও জানান চিকিৎসক। ঘটনাটি উল্লেখ করে রোগীর পিতা জাকির হোসেন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।

রোগীর পিতা জাকির হোসেন বলেন আমি রিপোর্ট সম্পর্কে ভালো বুঝিনা। ডাক্তারসহ যারা রিপোর্ট বোঝে তাদের কয়েক জনকে দেখালে তারাও ভুল রির্পোট বলে জানায়। ভুল রিপোর্টের বিষয়ে জানালে মর্ডার্ণ ক্লিনিক কর্তৃপক্ষ আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। ইতিপূর্বে মর্ডার্ণ হাসপাতালে ভূল চিকিৎসার কারনে অনেক রোগীর মৃত্যু হয়েছে এবং বর্তমানে সেখানে অপচিকিৎসা চলছে।

ক্লিনিকের মালিক রবিউল ইসলাম বলেন সারাদিন অনেক রিপোর্ট করা হয় দুই একটি ভুল হতে পারে।আশপাশের কয়েকজন সাথে কথা বলে জানা যায় একাধিকবার এই ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতেই ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন অভিযোগ পেয়ে ঘটনাটির তদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেনকে নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews