1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাটখিলে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন

  • শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

চাটখিলে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন

হুমায়ন আকাশ,নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল পৌরবাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন। গত মঙ্গলবার তৃতীয় দফায় চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের নেতৃত্বে এই অভিযান ও বাজার মনিটরিং করা হয়।

এতে পুলিশ, আনসার, ছাত্র প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন। অভিযানের তৃতীয় দফায় ফুটপাতের ৫০টির মতো অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়। এসময় ৯ জন দোকানদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা।

বাড়তি দামে পণ্য বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। চাটখিল পৌর বাজারে মনিটরিং ও তৃতীয় দফায় ফুটপাত দখলমুক্ত হওয়ায় পৌরবাসী স্বস্তি প্রকাশ করেছে। চাটখিল পৌরসভার স্থানীয় বাসিন্দারা বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে ও প্রশাসনের এই উদ্যোগ আমাদের কাছে খুবই ভালো লেগেছে। বাজারকে সুশৃঙ্খল করাটা চাটখিল উপজেলাবাসির দীর্ঘদিনের দাবি।

আমরা আশা করি, আগামী দিনেও বাজার এমন সুশৃঙ্খল থাকবে সেই সাথে ফুটপাত ও দখলমুক্ত থাকবে। চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান বলেন, বাজারের নানামুখী সমস্যা সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসন দুই মাস ব্যাপী এক কর্মযজ্ঞ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তৃতীয় দফায় আমরা বাজার মনিটরিংয়ে এসেছি,

সেই সাথে জনসাধারণের দুর্ভোগ্য কমাতে ফুটপাতসহ চলাচলের রাস্তা উন্মুক্তকরনের বিষয় গুরুত্বসহ দেখছি। এই অভিযান পরিচালনা করার আগে কয়েকদিন যাবৎ মাইকিং করে ও লিখিত নোটিশ এর মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়েছিলো। আমরা আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে চাটখিল পৌর বাজারটি একটি সুশৃঙ্খল বাজারে রূপান্তরিত হবে। বাজারে শৃঙ্খলা ফেরাতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews