যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ছবেদ আলী হত্যা মামলার আসামী দাউদ মোল্যা (৫৬)কে আটক করা করেছে, বাঘারপাড়া থানা পুলিশ। দাউদ মোল্যা প্রেমচারা গ্রামের মোসলেম মোল্যার ছেলে। বুধবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
যশোরের বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলীম, সাংবাদিকদের বলেছেন,তার বিরুদ্ধে হত্যা মামলায় ওয়ারেন্ট ছিল। গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন তিনি পলাতক জীবন যাপন করে আসছিলেন।
গত ৩০ জুন ২০১৮ সালে মারামারির ঘটনায় ছবেদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় নিহতের ছেলে ইলিয়াস হোসেন বাদী হয়ে ৪৭ জনের নামে মামলা করেন।
সেই মামলায় দাউদ মোল্যা এজাহারভুক্ত আসামী ।তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply