৯০ বছরের বৃদ্ধকে যৌন উত্তেজক ওষুধ সেবনে ১৮ বছরের যুবক বানানো প্রতারক চক্রের প্রধান ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ। এঘটনায় ওই প্রতাক চক্রের আরো তিন সদস্যের নামে কোতোয়ালী থানার মামলা (৫৭/১৭.১০.২২) হয়েছে।
কোতোয়ালী থানার এসআই মহিউদ্দিন আহম্মেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আবু বক্কারের ছেলে ইমরান হোসেন (৩০), যশোর সদরের চুড়াৃনকাঠি গ্রামের ওসমানের ছেলে কবির হোসেন (৩৫), চাচঁড়া চোরমারা দিঘীর পাড়ের নাহিদ (৩৩) ও মামুন (৩৫)।
যশোর কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম স্বাধীন আলোকে বলেন, যশোরে আন্তঃজেলা প্রতারক চক্র এরা।


অনলাইনে যতো সব চটকদারি বিজ্ঞাপন দেয়, ৯০ বছরের বৃদ্ধকে যৌন উত্তেজক ওষুধ সেবনে ১৮ বছরের যুবক বানাতে সক্ষম। মানবদেহে যতো ধরনের সমস্যা, যৌন দূর্বলতা সব ধরনের ওষুধ অনলাইনে সার্ভিস। এই প্রতারক অনলাইনে ওষুধ পাঠানোর নামে বিকাশে টাকা রিসিভ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে। অথচ যশোরে থেকে গা ঢাকা দিয়ে প্রতারণা করে আসছিলো। এ পর্যন্ত বহু লোকের কাছে অভিযোগ পেয়েছি মানুষের কাছ থেকে।


অবশেষে ওদের সন্ধান পাওয়ার পর ওই চক্রের প্রধান ইমরানকে আটক করা হয়েছে। তিনজন পালিয়েছে। মোট চারজনকে আসমি করে মালা হলেও এই চক্রের বাকীদের খুজে বের করে আইন আমলে আনা হবে। স্বাধীন আলো
Leave a Reply