বিশেষ প্রতিনিধি কেশবপুর: যশোর জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ড কেশবপুরে সদস্য পদে নির্বাচিত হয়েছেন খন্দকার আজিজুর রহমান। তিনি কেশবপুর পৌরসভার ৮ নং ব্রক্ষ্মকাটি ওয়াডের মৃত খন্দকার রফিকুল ইসলামের পুত্র।
যশোর জেলা পরিষদ নির্বাচনে ৮ নং কেশবপুর ওয়াডের সদস্য প্রার্থী ছিলেন ৭ জন। ১৭অক্টোবর কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে কঠোর নিরাপত্তা বেস্টনির মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্টিত হয়। কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা ও উপজেলা পরিষদ নিয়ে এই ওয়াডে মোট ভোটারের সংখ্যা ১৫৯।

এর মধ্যে ১৫৮ টি ভোট কাস্ট হয়েছে। খন্দকার আজিজুর রহমান ৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী সদ্য বিলুপ্ত হওয়া জেলা পরিষদের সদস্য মোঃ সোহরাব হোসেন পেয়েছেন ৫৩ ভোট। অন্যান্ন প্রার্থীদের মধ্যে এস এম মহব্বত আলী-২৩ ভোট, সাইদুর রহমান সাইদ-১৯ ভোট, জাকির হোসেন মুন্না-০৪ ভোট, মাসুদুর রহমান মাসুম-০১ ভোট ও নজরুল ইসলাম খান শুন্য (০) ভোট।

যশোর জেলা পরিষদ নির্বাচনে সাইফুজ্জামান পিকুল ঘোড়া প্রতিকে ৯৫৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদন্ধী মারুফ হাসান কাজল আনারস প্রতিকে ৩৪৪ভোট পেয়েছেন।
Leave a Reply