1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ব্যবসায়ীর প্রবাসী ছেলেকে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় আট জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

যশোরে ব্যবসায়ীর প্রবাসী ছেলেকে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় আট জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

যশোরের খাজুরায় ব্যবসায়ীর প্রবাসী ছেলেকে অপহরণ ও চাঁদাবাজির ঘটনার তিন বছর পর বাঘারপাড়ার সাবেক এমপি রনজিৎ রায়ের ছেলে রাজিব রায়সহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগের তদন্ত করে ডিবিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

অপর আসামিরা হলো,বাঘারপাড়ার তেলিধান্যপুড়া গ্রামের জাহাতাব বক্সের ছেলে আব্দুল হামিদ ডাকু, অরবিন্দুর ছেলে লেন্টু, হালিম বিশ^াসের ছেলে রুবেল, লাল মিয়া চৌকিদারের ছেলে শরিফুল ইসলাম, আব্দুল লতিফ বিশ^াসের ছেলে মঞ্জুর রহমান, মথুরাপুর গ্রামের মান্নানের ছেলে রিপন ও ঝিনাইদহ কালীগঞ্জের শশারপাড়া গ্রামের শিবুপদ দাসের ছেলে তাপস কুমার দাস।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, শাহাবুদ্দিন তার পরিবার নিয়ে সৌদী প্রবাসী ছিলেন। শাহাবুদ্দিনের পিতা ওলিয়ার রহমান খাজুরা বাজারের খাস ১০ বর্গফুট জমি সরকারের কাছ থেকে বন্দবস্তো নিয়ে আধাপাকা ঘর তুলে খেলা ব্যবসা শুরু করেন। কিছুদিন পরে আসামিরা এ জমি দখলের নানা ষড়যন্ত্র শুরু করে। সাহাবুদ্দিন ও তার স্ত্রীকে দেশে ফিরে জানতে পারেন আসামিরা তার পিতার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদার টাকা দিতে অস্বীকার আসামিরা পরিকল্পিত ভাবে শাহাবুদ্দিনকে একটি নাশকতা মামলার আসামি করে দেয়।

২০২১ সালের ১ নভেম্বর আসামিরা শাহাবুদ্দিনের বাড়িতে এসে হাকডাক শুরু করে। এসময় শাহাবুদ্দিন বেরিয়ে আসলে আসমিরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা শাহাবুদ্দিনকে অস্ত্রের মুখে জোর করে তাদের মোটরসাইকেলে উঠিয়ে রাজিব রায়ের বাড়িতে নিয়ে একটি রুমে আটকে রাখে।

সাহাবুদ্দিনের স্বজনের সংবাদ পেয়ে রাজিব রায়ের বাড়িতে গেলে চাঁদার টাকা না দিলে শাহাবুদ্দিনকে খুন করে গুম করবে বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে শাহাবুদ্দিনের স্ত্রী ও শাশুড়ির ১৩ লাখ ৬০ হাজার টাকার গহনা এবং নগদ এক লাখ টাকা দিলে ছেড়ে দেয়। পরদিন আসামিরা শাহাবুদ্দিনের বাড়িতে যেয়ে তার পোষা ৬ টি গরু নিয়ে যায়। কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় কোনো প্রতিবাদ কিংবা আইনানুগ ব্যভস্থা নিতে পারেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews