1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ৮ ট্রান্সফরমার, ৭০ কেজি তার উদ্ধার পল্লী বিদ্যুতের ২০ লাখ টাকার মাল চুরির ঘটনায় আটক ২

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোরে ৮ ট্রান্সফরমার, ৭০ কেজি তার উদ্ধার পল্লী বিদ্যুতের ২০ লাখ টাকার মাল চুরির ঘটনায় আটক ২

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা থেকে পল্লী বিদ্যুতের ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। একইসাথে চোরাই মালামালের একটি অংশ ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে যশোরের কেশবপুরের হাসানপুর গ্রামের আবুল হোসেন শেখের ছেলে আল আমিন (১৯) ও ঢাকা শ্যামপুরের ধোলাইপাড়ের আমিনুল হকের বাসার ভাড়াটিয়া শাহীন মিয়া (২৪)। শাহীন মাদারিপুরের কাঠালবাড়ির চর এলাকার মুনসুর আলী হাওলাদারের ছেলে।

জেলা পুলিশের সূত্র জানিয়েছে, গত ৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যেকোনো সময় যশোরের ঝিকরগাছার বাকড়া বাজারে পল্লী বিদ্যুতের সাবকন্ট্রাকটার আজগার আলীর ভাড়া করা গোডাউন থেকে ২০ লাখ ২২ হাজার টাকার বৈদ্যুতিক সংযোগ স্থাপনের মালামাল চুরি হয়। যা ঝিকরগাছা হাজিরবাগ ও নির্বাসখোলা ইউনিয়নের জন্য নেয়া ওখানে রাখা ছিল। চুরির এঘটনায় আজগর আলী ঝিকরগাছা থানার মামলা করেন নাম্বার ১৪। মামলাটি তদন্তের জন্য ডিবিকে নিদেশনা দেয়া হয়।

প্রাথমিক তদন্তে নেমেই এসআই মফিজুল ইসলাম,পিপিএম ২৮ অক্টোবর রাতে ঘটনায় জড়িত প্রধান আসামি আল-আমিনকে আটক করেন। তার তথ্যের ভিত্তিতে ইন্সপেক্টর দেবব্রতের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল-মামুন, এসআই মফিজুল ইসলাম, পিপিএমসহ একটি টিম ওই রাতেই ঢাকার যাত্রাবাড়ি-শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় চোরাই ৮টি ট্রান্সফরমার এর বডি, প্লেট, টানা তার, যন্ত্রপাতি উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে, আটককৃত প্রধান আসামি আল-আমিন দীর্ঘদিন পল্লী বিদ্যুতের লেবার হিসেবে কাজ করে ছোট খাটো চুরি সংঘটিত করে আসছিল। পরে পাটকেলঘাটার আরেক সাবকন্ট্রাকটার আল-আমিনের সাথে যোগসাজসে ঠিকাদারের গোডাউনে থাকা ২০ লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে ঢাকা যাত্রাবাড়ির সালাহউদ্দিনের আয়রন ঘরে বিক্রি করে। এই ঘটনায় শাহীন সম্পৃক্ত।

ডিবির অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ দিক-নির্দেশনায় ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি ডাকাতি, অপহরণ,হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews