1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুর অস্ত্র মামলায় ১২ কথিত চরমপন্থির বিরুদ্ধে চার্জশিট

  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুর থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় ১২ কথিত চরমপন্থির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি পুলি। অভিযুক্তরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের ইসাহাক গোলদারের ছেলে ইকরামুল গোলদার ওরফে জুয়েল, সুভাষ ম-লের ছেলে শভংকর ম-ল, দিঘলিয়ার বিষ্ণুপদ ম-লের ছেলে বিজনচন্দ্র ম-ল ওরফে বিনোদ, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামের মৃত নিতাই চন্দ্রের ছেলে প্রজিৎ কুমার বিশ্বাস ওরফে বুলেট,

ডহর মশিহাটি গ্রামের অখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস, আন্দা গ্রামের গনেশ মল্লিকের ছেলে দীপংকর, বারান্দী পশ্চিম গ্রামের মহন্ত দাসের ছেলে অনুমপ দাস, মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস ওরফে সুদীপ্ত, পাঁচকাঠিয়া গ্রামের নির্মল পাড়ের ছেলে ছোট দীপংকর,

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা মুন্সীগঞ্জের শিবপদ ম-লের ছেলে বর্তমানে চুকনগরের রিফাদ অটোরাইচ মিল মালিকের বাড়ির ভাড়াটিয়া প্রশান্ত ম-ল, পটুয়াখালীর পুরান বাজার এলাকার মৃত নারায়ণ সাহার ছেলে কিরণ ওরফে মাহমুদুর রহমান ও বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা রোডের নুরু শেখের ছেলে হাসান শেখ।

মামলার বিবরণে জানা যায়, গত ১০ জানুয়ারি রাতে অভয়নগর উপজেলার হরিশংকরপুর গ্রামে সুন্দলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তৎকালীন মেম্বার উত্তম সরকার চরমপন্থি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডিবি পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক এবং অস্ত্র উদ্ধারের জন্য ১৫ জানুয়ারি সকালে মণিরামপুর উপজেলার সুজাতপুরে চরমপন্থি পল্লব বিশ্বাস ওরফে সুদীপ্তের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি ওয়ান শ্যুটার, নয় রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা, একটি ককটেল, ১০ গ্রাম গান পাউডার, একটি এয়ারগান, দুইটি মোটরসাইকেল উদ্ধার করে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. শামীম হোসেন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করে অস্ত্র আইনে মণিরামপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে এজাহারভুক্ত ১১ জন এবং তদন্তে প্রকাশিত একজন মোট ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন এসআই রাজেশ কুমার দাশ। রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews