যশোরে প্রকাশ্যে এক তরুণীর সাথে অনৈতিক কর্মকা-ের অভিযোগে মোরশেদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার ফতেপুর উইনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার আকরাম হোসেন বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামি মোরশেদ আলী হামিদপুর গ্রামের উত্তরপাড়ার মৃত আতর আলীর ছেলে।
বাদী মামলায় জানিয়েছেন, আসামি মোরশেদ আলী একই গ্রামের এক তরুণীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম এবং খোলা যায়গায় অনৈতিক কর্মকান্ড করে আসছিলো। এই ঘটনা দেখে স্থানীয় লোকজন একই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আকরাম হোসেনকে জানায়।
ইউপি সদস্য আসামি মোরশেদ আলী কোন কর্ণপাত না করে আকবারও জনসন্মুখে অনৈতিক কর্মকান্ড করে। গত ১৮ অক্টোবর দুপুর একটার দিকে হামিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে প্রকাশ্যেই অনৈতিক কর্মকান্ড করে আবারও বিষয়টি বাদীকে জানানোর পরে গতকাল আদালতে এই মামলাটি করেছেন।

Leave a Reply