যশোর শহরের বিমানবন্দর সড়কের গোড়াপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক দম্পতিকে মারপিটে জখমের ঘটনার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই এলাকার অনন্ত বিশ্বাস মামলাটি করেছেন।
আসামিরা হলো, একই এলাকার আকাশ মন্ডল ওরফে প্রেম আকাশ , সুমন দাস ও তার দুই ছেলে সুব্রত দাস ,পল্লব দাস,ঝন্টু দাস ও তার মেয়ে পদ্মারানী দাস।
এজাহারে অনন্ত বিশ্বাস উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার বড় ভাই আনন্দ বিশ্বাসের বিরোধ চলে আসছিল। গত ২৩ অক্টোবর সকাল ৭টার দিকে তিনি তার জমিতে আবস্থান করছিলেন।
সে সময় আসামিরা একযোগে তার ভাইয়ের কাছে যায় এবং লাঠিসোটা, লোহার রড, শাবল দিয়ে মারপিট করে জখম করে। সে সময় তার ভাবি বিজলী রাণী বিশ্বাস ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে এবং শ্লীলতাহানী ঘটায়।
তার শরীরে থাকা সোনার গহনাও কেড়ে নেয়। সে সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তার ভাই ও ভাবিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার ভাই আনন্দ বিশ্বাসের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ রোববার রাতে থানায় মামলা রেকর্ড করে।

Leave a Reply